স্টুডেন্ট এডভাইজার যাচাই করুন

যে নম্বর থেকে তোমাকে কল বা মেসেজ করা হয়েছে, সেই নম্বরটি এখানে লিখে সার্চ করো

সতর্কবার্তা: প্রতারণা থেকে সাবধান!

সম্প্রতি কিছু দুষ্ট চক্র ACS Future School এর অফিশিয়াল নাম ব্যবহার করে ফেইক টেলিগ্রাম চ্যানেল খুলে এবং আরো অন্যান্য উপায়ে কোর্স সেল করার নামে স্টুডেন্টদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। স্টুডেন্ট-রা হয়ত না বুঝে অনেকেই অল্প টাকায় কোর্স নেওয়ার জন্য পেমেন্ট করে দিচ্ছে এবং এর পর স্ক্যামের শিকার হচ্ছে। আমরা, ACS Future School, এই প্রতারণা রোধ করার জন্য স্টেপ নিয়েছি। পাশাপাশি, পরবর্তী-তে যেন কেউ স্ক্যামের শিকার না হয় তার জন্য আমরা এই স্টুডেন্ট এডভাইজার চেকার ওয়েবসাইট-টি নিয়ে এসেছি যেখানে আমাদের সকল ভেরিফাইড স্টুডেন্ট এডভাইজারদের তথ্য আছে যেন সহজেই আমাদের স্টুডেন্ট-রা যাচাই করতে পারে।

কি কি উপায়ে আমাদের কোর্স কেনা যায়?

  • 1আমাদের হেল্প-লাইন নাম্বারে কল দিয়ে (হেল্পলাইন নাম্বার-09613656060)
  • 2আমাদের স্টুডেন্ট এডভাইজার-রা স্টুডেন্টদের একটি নির্দিষ্ট নাম্বার থেকে কল দিয়ে গাইড করে থাকে, যারা আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত। (অফিশিয়াল স্টুডেন্ট এডভাইজার নাম্বার-09639173235)
  • 3আমাদের অফিশিয়াল পেইজে মেসেজ করার মাধ্যমে
  • 4আমাদের অফিশিয়াল দুটি Whatsapp নাম্বারে কল বা মেসেজ করে (01322898161, 01796029563)
  • 5আমাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে
  • 6আমাদের অফিশিয়াল অ্যাপ থেকে
  • 7আমাদের দেশজুড়ে ১৫ টি অফ্লাইন Achieve ব্রাঞ্চ থেকে
  • 8আমাদের স্টুডেন্ট এডভাইজার-দের বিভিন্ন ভেরিফাইড হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজের মাধ্যমে।
  • 9আমাদের বিভিন্ন অফিশিয়াল এফিলিয়েট পার্টনারদের বিভিন্ন ভেরিফাইড পেইজ, Website, গ্রুপ, ও অন্যান্য মাধ্যমে।

কিভাবে স্টুডেন্ট এডভাইজার ভেরিফিকেশন করবে?

আমাদের সমস্ত ভেরিফাইড স্টুডেন্ট এডভাইজার-দের সকল তথ্য আমাদের এই ওয়েবসাইটে আছে। তোমাকে যে কল বা মেসেজ দিচ্ছে কিংবা তুমি যাকে কল বা মেসেজ দিচ্ছো তার তথ্য যদি আমাদের এই ওয়েবসাইটে থাকে, অথবা ওই নাম্বার-টা সার্চ করে যদি দেখ আমাদের ভেরিফাইড স্টুডেন্ট এডভাইজার এর নাম এসেছে তাহলে সে আমাদের অফিশিয়াল স্টুডেন্ট এডভাইজার। অন্যথায়, যদি ভেরিফাইড না লেখা থাকে তাহলে তার মাধ্যমে কোর্স কেনা থেকে বিরত থাকবে।

মনে রাখবে:

যেই নাম্বার থেকেই তোমাকে কল বা মেসেজ করা হোক, সেই নাম্বার-টি তুমি সার্চ করে দেখে নিবে। আমরা আমাদের সকল অফিশিয়াল চ্যানেল, পেইজ, ওয়েবসাইট ও অন্যান্য প্রয়োজনীয় লিংক তোমাদের সুবিধার্থে এখানে রেখেছি। এর বাইরে যেকোনো পেইজ কিংবা চ্যানেল বা গ্রুপ, সকল কিছুই ফেইক। তাছাড়া মনে রাখবে আমাদের কোনো অফিশিয়াল টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল নেই।

জরুরি প্রয়োজনে হেল্পলাইন:09613656060

© 2026 ACS Future School. All rights reserved.